এম.আর.ওয়াজেদ চৌধুরী(রায়হান)ডিফেন্স ল’য়ারের কাজটি মূলত হল সরকার পক্ষ বা বাদী পক্ষ কর্তৃক উত্থাপিত যাবতীয় অভিযোগ সমূহকে উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে যুক্তি খণ্ডন করা এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনিত যাবতীয় অভিযোগসমূহ প্রমাণের দায় নিশ্চিত করতে চ্যালেঞ্জ করা;
√অভিযুক্ত ব্যক্তির প্রাপ্য অধিকার সম্পর্কে অবগত হয়ে,সে সকল অধিকার যেন লংঘিত না হয় তা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করা;
√অভিযুক্ত ব্যক্তিকে তার প্রাপ্ত যাবতীয় অধিকার সম্পর্কে অবগত করা ;
√মামলা পরিচালনায় সুবিধা জন্য অভিযুক্ত ব্যক্তিকে জামিনের মাধ্যমে সাময়িকভাবে মুক্ত করার
উদ্যোগ গ্রহণ করা ;
√অভিযুক্ত ব্যক্তির সাথে মামলা মোকাবেলায় সুবিধার জন্য,মামলার বিভিন্ন স্তরে গৃহীতব্য বিভিন্ন কৌশল ও যুক্তি-তর্কের পরামর্শ করা;
√ প্রয়োজনে প্রতিপক্ষের আইনজীবীর সাথে মধ্যস্থতার মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ হ্রাস, কিংবা বাতিল করার উদ্যোগ গ্রহণ করা;
√মামলা চলাকালীন পদ্ধতিগত কোন ভুল থাকলে,সে সম্পর্কে চ্যালেঞ্জ করা ;
√যদি বিচারকমন্ডলীর কোন সদস্য
অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পক্ষপাতিত্ব করে তাহলে তা নির্ধারন করে, তাকে সরিয়ে নেওয়ার আবেদন করা;
সর্বোপরি,অভিযুক্ত ব্যক্তিকে নির্দোষ প্রমাণ করার জন্য মামলার শুরু থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ নিবিড়ভাবে কাজ করা।
মোটামুটি আদালতে একজন ল'য়ার এই ধরনের কাজগুলোই করে থাকেন ।
সুতরাং, আপনি যদি কোন মামলায় অভিযুক্ত হয়ে থাকেন । তাহলে যত দ্রুত সম্ভব একজন আইনজীবীর সহযোগিতা নিন । অবশ্য, ভালো আইনজীবির উপর উপরোক্ত বিষয়ের সফলতা নির্ভর করে অনেকটাই ॥
লেখক : ছাত্র, আইন বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্রগ্রাম ॥

