বর্তমান সময়ে বিভিন্ন বিষয় এর উপর দলিল করার প্রযোজন হয় এবং এক একটি দলিল এর বিষয় বস্তুর উপর স্ট্যাম্প এর মূল্য ভিন্ন হয়ে থাকে –
★ রাজউকের প্লট ও ট্যাক্সের দলিলের জন্য মোট মূল্যের ওপর ২ শতাংশ টাকার সমমানের স্ট্যাম্প
★ট্রাস্ট ডিড ক্যাপিটাল দলিলের মূল্যের উপর ২ শতাংশ টাকার সমমানের স্ট্যাম্প
★অছিয়তনামার কপির জন্য ৩০ টাকার স্ট্যাম্প
★নকলের কবলা, বন্ড,বণ্টননামা, সার্টিফায়েড কপির দলিলের জন্য ৫০ টাকার স্ট্যাম্প
★অনুলিপি, খাস-মোক্তারনামা দলিলের জন্য ১০০ টাকার স্ট্যাম্প
★হলফনামা, বায়নার হলফনামা,হেবার ঘোষণাপত্র, নাদাবি পত্র, বাতিলকরণ দলিলের জন্য ২০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং বিবাহ বিচ্ছেদের জন্য ৫০০ টাকার নন- জুডিশিয়াল স্ট্যাম্পে স্ট্যাম্প ডিউটি এবং হলফনামা সম্পাদন করতে হয় ২০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে। তবে বিবাহবিচ্ছেদের হলফনামা করতে হবে ৫০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে।
★ সকল ধরনের বিচারিক কাজে ব্যবহার করা হয় জুডিশিয়াল স্ট্যাম্প।
★ এবং বিচার বর্হিভূত কাজ যেমন বিক্রয় দলিল, পাওয়ার অফ এর্টনী,ব্যবসায়ীক চুক্তিপত্র, এফিডেভিট,কোন কাজের ঘোষণা দেয়ার প্রয়োজন হলে চুক্তিপত্র করা।
★চুক্তিনামা দলিল, অংগীকারনামা,বায়নামার দলিল মেমোরেন্ডাম অব এগ্রিমেন্ট, রিডেম্পশন, সোলেনামা বা আপসনামা দলিলের জন্য ৩০০ টাকার স্ট্যাম্প
★আমমোক্তারনামা দলিল ও সাফকবলা দলিলের জন্য ৪০০ টাকার স্ট্যাম্প
★তালাকের হলফনামা দলিলের জন্য ৫০০ টাকার স্ট্যাম্প
★অংশীদারি দলিলের জন্য ২ হাজার টাকার স্ট্যাম্প
★মর্টগেজ বা বন্ধকের দলিল সম্পাদনের ক্ষেত্রে
– ১ টাকা থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ২ হাজার টাকা
– ২০ লাখ ১ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত ৫ হাজার টাকা
– ১ কোটি ১ টাকার উপরে, ৫ হাজার টাকা এবং প্রতি লাখের জন্য ২ শতাংশ হারে মোট টাকার মূল্যমানের উপর স্ট্যাম্প লাগবে৷


