The more you Read ,The more you Learn

শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

ফ্যাসিজম বা ফ্যাসিবাদ কি

ফ্যাসিজম বা ফ্যাসিবাদ হচ্ছে একটা চরমপন্থী, জাতীয়তাবাদী, কর্তৃত্বপরায়ন রাজনৈতিক মতাদর্শ। এই দর্শন সবকিছুকেই রাষ্ট্রের নামে নিজেদের অধীন বলে মনে করে। রাষ্ট্র হচ্ছে বর্ম, নেপথ্যে থাকে একটি সর্বগ্রাসী দল বা গোষ্ঠী, ফ্যাসিবাদ যাদের আদর্শ।

ফ্যাসিবাদী আমলে, ভিন্নমতের কোন ঠাঁই নেই। ভিন্নমতকে সহ্য না করে দমন করা হয়। এমনকি প্রায়ই দেশের বুদ্ধিজীবীদের সেন্সরের মুখে পড়া কিংবা মামলা, গ্রেপ্তার হওয়ার ঘটনা ঘটে। 

ফ্যাসিবাদী আমলে, মানুষের মনে চারপাশে সন্ত্রাস, নৈরাজ্য, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মামলা, হামলা, হত্যা করা নিয়ে তেমন উচ্চবাচ্য থাকে না, বরং অনেক ক্ষেত্রে নিরবতা কিংবা সমর্থনই করতে তাদের দেখা যায়।

ফ্যাসিবাদী আমলে, পুলিশ কিংবা বিশেষ বাহিনী আইন প্রয়োগের ব্যাপারে নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করে। আইন প্রয়োগের ক্ষেত্রে অনিয়ম - দুর্নীতি ও অন্যায় নিয়ে উদাসীন থাকতে, এগুলোকে উপেক্ষা করতে মানুষকে দেখা যায়। 

ফ্যাসিবাদী আমলে, নিয়ন্ত্রিত গণমাধ্যমকে ব্যবহার করে জনগনকে প্রকৃত তথ্য জানতে দেয় না। কোনো কোনো ক্ষেত্রে মিডিয়া সরাসরি রাষ্ট্রাধীন, অন্যান্য ক্ষেত্রে মিডিয়া পরোক্ষভাবে নানা সরকারি নিয়মকানুনের বেড়াজালে বন্দী কিংবা সরকারপন্থী ভাষ্যকার ও মুখপাত্রদের দখলে থাকে।

ফ্যাসিবাদী আমলে, দেশের সব সমস্যার জন্যে জনগণের কাছে একটা কমন শত্রু তথা বলির পাঁঠা উপস্থিত থাকে। দেশের কোথাও কোন সমস্যা হলে সেটা বিপক্ষীয়দের দোষ বলে প্রচার করা হয়। 

ফ্যাসিবাদী আমলে, অবাধ স্বজনপ্রীতি এবং দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়ে শাসকগোষ্ঠী। ফ্যাসিবাদী সরকার প্রায় সবসময়েই এক পর্যায়ের একটা গোষ্ঠিশাসন, যেখানে একদল লোক আর তার বন্ধুরা মিলে অধিকাংশ সরকারি পদ, সুযোগ সুবিধা, ক্ষমতা ভোগ করে। সরকারি নেতাদের দ্বারা দেশের তহবিলের উপর বিশেষাধিকার ভোগ এমন কি লোপাট করার ঘটনা প্রায়ই ঘটে। 

ফ্যাসিবাদী আমলে, অনেক সময় নির্বাচন হয় কেবল নামকাওয়াস্তে। অন্যান্য সময় নির্বাচনে ঘটে কারচুপি ও অবৈধ হস্তক্ষেপ, ঘটে বিপক্ষ দলের প্রার্থীদের হত্যর ঘটনা, ভোট গণনায় হস্তক্ষেপ, এবং নির্বাচনে মিডিয়ার অসৎ ব্যবহার।

আশা করি, দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভাবতে উপরোক্ত তথ্য বিবেকবান মানুষের কাজে লাগবে।

লেবেল

ফৌজদারী দেওয়ানী টিপস দন্ডবিধি জুডিশিয়ারী অ্যাডভোকেটশীপ সাহিত্য - সংস্কৃতি আইনজীবী ইতিহাস ফৌজদারি কার্যবিধি রাজনীতি সম্পত্তি হস্তান্তর আইন অধিকার সংবিধান সফল জীবনী সুনিদিষ্ট প্রতিকার আইন Islam দেওয়ানী কার্যবিধি ধর্ম Civil Tips religion বিজ্ঞান ও প্রযুক্তি চুক্তি আইন নারী ও শিশু নির্যাতন সাইবার ক্রাইম CONTRACT LAW আইন পেশায় টিকে থাকার লড়াই কোম্পানী আইন জিয়াউর রহমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দলিল পারিবারিক ফৌজদারি বিএনপি মানবাধিকার যুগান্তকারী রায় যৌতুক নিরোধ আইন ২০১৮ সাক্ষ্য আইন হাইকোর্টে মামলা Advocate Dress Income tax Lawyer Dress Stop vat on Education অ্যাডমিরাল মাহবুব আবহাওয়া আল্লামা ইকবাল ইয়াকুব মেমন এনআই অ্যাক্ট খাজা সলিমুল্লাহ গ্রেপ্তার চুরি চেক ডিজঅনার জাতীয় পতাকা বিধিমালা জাতীয় মানবাধিকার কমিশন জামিন জেনারেল জিয়াউর রহমান নবাব পশু জবাই আইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফরেনার্স অ্যাক্ট বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ বার কাউন্সিল বাংলাদেশের প্রধান বিচারপতিগণ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ বিশেষ ক্ষমতা আইন ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ ব্যারিস্টার রফিক-উল হক মাংসের মান নিয়ন্ত্রণ আইন মোবাইল কোর্ট রায়তী স্বত্বীয় খাস দখলী" বাক্যটির অর্থ কি রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট হাইকোর্ট হিন্দু উত্তরাধিকার আইন