The more you Read ,The more you Learn

বুধবার, ১৫ জানুয়ারি, ২০১৪

গ্রেপ্তার হলে আপনার করণীয় এবং অধিকার

এম.আর.ওয়াজেদ চৌধুরী(রায়হান)

 সমগ্র দেশ ব্যাপী চলছে ধরপাকড়, তল্লাশি, গ্রেফতার ।আপনার বন্ধু -বান্ধব, আত্মীয় - স্বজন ,পাড়া প্রতিবেশী এমনকি আপনি নিজেও যে কোন মূহুর্তে এই পরিস্থিতির স্বীকার হতে পারেন । যদি এরকমটা হয়েই যায় তাহলে একটু সতর্ক হউন । আতঙকিত না হয়ে স্থির থেকে পরিস্থিতি বুঝতে চেস্টা করুন । আর ঘটনা বুঝে সঠিক সিদ্ধান্ত তথা প্রয়োজনীয় ব্যবস্থা নিন। পরিস্থিতি যাই হোক না কেন মনোবল হারাবেন না । সব সময় আত্মবিশ্বাস ধরে রাখবেন। দেখবেন সমাধানটা হয়তোবা পেয়ে যাবেন নিজের বুদ্ধিতে। আপনার যেকোনো সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি নিম্নোক্ত বিষয় খেয়াল রাখবেন ; ওয়ারেন্ট আছে কিনা তা জানতে বা দেখতে চাইতে পারেন । (গ্রেফতারি পরোয়ানা হল,কোন ব্যক্তিকে আদালতে উপস্থিত করারলক্ষে আদালত কর্তৃক জারীকৃত লিখিত আদেশ, যা প্রিসাইডিং অফিসার কর্তৃক বা ম্যাজিস্ট্রেট বেঞ্চের ক্ষেত্রে বেঞ্চের যেকোন সদস্য কর্তৃক সইকৃত এবং আদালতের সীলমোহরকৃত যে আদেশনামা ) কি কারনে গ্রেফতার ? সে সম্পর্কে জানতে চাইতে পারেন ; গ্রেফতারের সময় আপনার পূর্ণ পরিচয় সংশ্লিষ্ট পুলিশ অফিসার এর নিকট তুলে ধরুন এবং যদি সম্ভব হয় তবে এর সংক্ষিপ্ত কোন পরিচয়পত্র তুলে ধরুন; যত দ্রুত সম্ভব আপনার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন বা আইনজীবীকে গ্রেফতার এর বিষয়টি জানানোর ব্যবস্থা করুন ; গ্রেফতার এর বিষয়টি উপরোক্ত ব্যাক্তিদেরকে জানাতে না পারলে আদালতে হাজির করার পর ম্যাজিস্ট্রেট এর সামনে সরাসরি বিষয়টি জানান ; গ্রেফতার এর পর হাজতে আটক রাখার সময় পুলিশ অফিসার আপনার মূল্যবান জিনিসপত্র যেমন-মোবাইল, টাকাপয়সা, কাগজপত্র ইত্যাদি যা থাকবে তার একটি তালিকা তৈরি করে জমা নিবে । শেষে একটি স্বাক্ষর নিবে। এসময় সতর্কতার সাথে তালিকাটি পরে সবকিছু সত্যতা নিশ্চিত হবার পর স্বাক্ষর করুন; গ্রেফতার হবার পর আপনি পুলিশ অফিসার এর আর কোন প্রশ্নের উত্তর দিতে বাধ্য না ( আদালতের অনুমতি নেওয়ার পর বাধ্য ) আপনি যদি কোন বিবৃতি দেন তবে তা সতর্কতার সাথে পাঠ করে আপনার বক্তব্য বা ভাষ্য সঠিক আছে নিশ্চিত হবার পর স্বাক্ষর করবেন; গ্রেফতার এর কোন পর্যায়ে অসুস্থ হলে আপনি আদালতের মাধ্যমে বা নিজ উদ্যোগে মেডিকেল চেকআপ করিয়ে এর রিপোর্ট সংগ্রহে রাখবেন এবং চিকিৎসা প্রদানকারী ডাক্তার এর নাম পরিচয় জেনে রাখবেন যা সাক্ষ্য পর্যায়ে আপনার কাজে লাগবে । চলুন এখন সংক্ষেপে জেনে নিই গ্রেফতার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ন আইনের বিধান :- পুলিশ কোন ব্যাক্তিকে ওয়ারেন্ট বা ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার অধীনে যুক্তিসঙ্গত সন্দেহে বা অন্য কোন কারনে গ্রেফতার করার অধিকার রাখে। কার্যবিধির ধারা ৮০ অনুসারে ওয়ারেন্ট এর অধীনে গ্রেফতার এর ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি ওয়ারেন্ট দেখতে চাইতে পারেন । গ্রেপতার সম্পর্কে সংবিধান ; বাংলাদেশ সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইনানুযায়ী ব্যতীত এমন কোন ব্যবস্থা গ্রহণ করা যায় না, যাতে কোন ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম, বা সম্পত্তির হানি ঘটে। আবার ৩২ অনুচ্ছেদ অনুযায়ী, আইনানুযায়ী ব্যতীত জীবন ওব্যক্তিস্বাধীনতা হতে কোন ব্যক্তিকে বঞ্চিত করা যায় না। সংবিধানের, ৩৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী গ্রেফতারকৃত কোন ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্র গ্রেফতারের কারণ জ্ঞাপন না করে প্রহরায় আটক রাখা যায় না এবং উক্ত ব্যক্তিকে তার মনোনীত মনোনীত আইনজীবীর সাথে পরামর্শের ও তার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার হতে বঞ্চিত করা যায় না। সংবিধানের ৩৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী গ্রেফতারকৃত ও প্রহরায় আটক প্রত্যেক ব্যক্তিকে গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হয় এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তাকে তদতিরিক্ত কাল প্রহরায় আটক রাখা যায় না। ফৌজদারী কার্যবিধি ধারা ৭৫/১ ও ধারা ৭৫/২ অনুযায়ী, প্রতিটি গ্রেফতারী পরোয়ানা ততক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে যতক্ষণ পর্যন্তপ্রদানকারী আদালত কর্তৃক উক্ত পরোয়ানা বাতিল বা অকার্যকর করা না হয়।
 লেখক :- এম.আর.ওয়াজেদ চৌধুরী(রায়হান)
01824-100890
 ছাত্র আইন বিভাগ, আই.আই.ইউ.সি।

লেবেল

ফৌজদারী দেওয়ানী টিপস দন্ডবিধি জুডিশিয়ারী অ্যাডভোকেটশীপ সাহিত্য - সংস্কৃতি আইনজীবী ইতিহাস ফৌজদারি কার্যবিধি রাজনীতি সম্পত্তি হস্তান্তর আইন অধিকার সংবিধান সফল জীবনী সুনিদিষ্ট প্রতিকার আইন Islam দেওয়ানী কার্যবিধি ধর্ম Civil Tips religion বিজ্ঞান ও প্রযুক্তি চুক্তি আইন নারী ও শিশু নির্যাতন সাইবার ক্রাইম CONTRACT LAW আইন পেশায় টিকে থাকার লড়াই কোম্পানী আইন জিয়াউর রহমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দলিল পারিবারিক ফৌজদারি বিএনপি মানবাধিকার যুগান্তকারী রায় যৌতুক নিরোধ আইন ২০১৮ সাক্ষ্য আইন হাইকোর্টে মামলা Advocate Dress Income tax Lawyer Dress Stop vat on Education অ্যাডমিরাল মাহবুব আবহাওয়া আল্লামা ইকবাল ইয়াকুব মেমন এনআই অ্যাক্ট খাজা সলিমুল্লাহ গ্রেপ্তার চুরি চেক ডিজঅনার জাতীয় পতাকা বিধিমালা জাতীয় মানবাধিকার কমিশন জামিন জেনারেল জিয়াউর রহমান নবাব পশু জবাই আইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফরেনার্স অ্যাক্ট বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ বার কাউন্সিল বাংলাদেশের প্রধান বিচারপতিগণ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ বিশেষ ক্ষমতা আইন ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ ব্যারিস্টার রফিক-উল হক মাংসের মান নিয়ন্ত্রণ আইন মোবাইল কোর্ট রায়তী স্বত্বীয় খাস দখলী" বাক্যটির অর্থ কি রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট হাইকোর্ট হিন্দু উত্তরাধিকার আইন