The more you Read ,The more you Learn

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০১৪

বাংলাদেশ সংবিধান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ন তথ্য:-

    এম.আর.ওয়াজেদ চৌধুরী(রায়হান)
"নানা মুনির নানা মত" প্রবাদ বাক্যর মতো ইদানীং তো কথায় কথায় তথা আলাপকালে চলছে  সংবিধানের নিজের মতো ব্যাখা বিশ্লেষণ । তাও আবার রাস্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত। অবশ্য "সংবিধান" দেশের সর্বোচ্চ আইন হিসেবে সবারই জানা উচিত । আইনের শিক্ষার্থীদের সংবিধান সম্পর্কে একটা ভালো ধারণা রাখলেও সাধারণ শিক্ষর্থী ,শিক্ষক ,চাকরি প্রার্থী থেকে শুরু করে সাধারণ মানুষেরা হয়তো অনেকেই জানেনা। যেকোনো ভাইবা বোর্ডে সংবিধান সম্পর্কিত প্রশ্ন থাকবেই । তাছাড়া দৈনন্দিন জীবনেও মাঝেমধ্যে  প্রয়োজন পড়ে  সংবিধানের। এজন্য আমার সংবিধান নিয়ে এই সংক্ষিপ্ত লেখা । উদ্দেশ্য যারা জানেননা তাদেরকে অন্তত কিছুটা হলেও জানানো । যাহোক চলুন এবার জেনে নিই ;
√  সংবিধান প্রণয়নের কমিটি গঠন করা হয়েছিল- ১১ই এপ্রিল,১৯৭২ সাল ;
√ সংবিধান প্রণয়নের কমিটির প্রধান ছিলেন - ড . কামাল হোসেন ;
√ সংবিধান প্রণয়নের কমিটির মোট সদস্যে ছিলেন - ৩৪ জন ;
√ সংবিধানের খসড়া পর্যালোচনা কমিটির সদস্য ছিলেন -  ড .আনিসুজ্জামান (আহবায়ক ), সৈয়দ আলী আহসান
এবং মযহারুল ইসলামকে (ভাষা বিশেষজ্ঞ);
√ সংবিধান ছাপাতে ব্যয় হয়েছিলো - ১৪ হাজার টাকা ;
√ সংবিধান অলংকরণের দায়িত্বে ছিলেন -  শিল্পী হাশেম খান ;
√ সংবিধান গণপরিষদে বিল আকারে উত্থাপিত হয়- ১২ই অক্টোবর , ১৯৭২সাল;
√ সংবিধান গণপরিষদে বিল আকারে উত্থাপন করেছিলেন -  ড. কামাল হোসেন ;
√ সংবিধান গণপরিষদে পাশ এবং আইনে পরিণত হয় - ৪ঠা নভেম্বর , ১৯৭২ সাল;
√  সংবিধান  জাতীয় সংসদে প্রণীত হয় - ৪ঠা নভেম্বর,১৯৭২ সাল;
√  সংবিধান  জাতীয় সংসদে কার্যকর হয় -১৬ই ডিসেম্বর,১৯৭২  সাল;
√ মূল সংবিধানের কপিটি বর্তমানে সংরক্ষিত আছে - বাংলাদেশ জাতীয় জাদুঘরে ;
√ সংবিধানের প্রথমেই রয়েছে - প্রস্তাবনা
√ সংবিধানের প্রথম ভাগে বলা হয়েছে -রয়েছে - প্রজাতন্ত্র সম্পর্কে ;
√ সংবিধানের প্রথম ভাগে অনুচ্ছেদ রয়েছে - সাতটি ;
√ সংবিধানের দ্বিতীয় ভাগে বলা হয়েছে -রয়েছে - রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে ;
√ সংবিধানের দ্বিতীয় ভাগে অনুচ্ছেদ রয়েছে - আটারো টি ;
√ সংবিধানের তৃতীয় ভাগে বলা হয়েছে - মৌলিক অধিকার সম্পর্কে ;
√ সংবিধানের তৃতীয় ভাগে অনুচ্ছেদ রয়েছে - একুশ টি ;
√ সংবিধানের চতুর্থ ভাগে বলা হয়েছে - নির্বাহী বিভাগ সম্পর্কে ;
√ সংবিধানের চতুর্থ ভাগে অনুচ্ছেদ রয়েছে - ষোল টি;
√ সংবিধানের পঞ্চম ভাগে বলা হয়েছে -আইনসভা সম্পর্কে ;
√ সংবিধানের পঞ্চম ভাগে অনুচ্ছেদ রয়েছে - ঊনত্রিশটি ;
√ সংবিধানের ষষ্ঠ ভাগে বলা হয়েছে  - বিচার বিভাগ সম্পর্কে ;
√ সংবিধানের ষষ্ঠ ভাগে অনুচ্ছেদ রয়েছে - চব্বিশটি;
√ সংবিধানের সপ্তম ভাগে বলা হয়েছে - নির্বাচন সম্পর্কে ;
√ সংবিধানের সপ্তম ভাগে অনুচ্ছেদ রয়েছে - নয়টি ;
√ সংবিধানের অষ্টম ভাগে বলা হয়েছে - মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সম্পর্কে ;
√ সংবিধানের অষ্টম ভাগে অনুচ্ছেদ রয়েছে - ছয়টি ;
√ সংবিধানের নবম ভাগে বলা হয়েছে -বাংলাদেশের কর্মবিভাগ সম্পর্কে ;
√ সংবিধানের নবম ভাগে অনুচ্ছেদ রয়েছে - দশটি ;
√ সংবিধানের দশম ভাগে বলা হয়েছে - সংবিধান সংশোধন সম্পর্কে ;
√ সংবিধানের দশম ভাগে অনুচ্ছেদ রয়েছে - একটি ;
√ ১২ সংবিধানের একাদশ ভাগে বলা হয়েছে - বিবিধ সম্পর্কে ;
√ সংবিধানের একাদশ ভাগে অনুচ্ছেদ রয়েছে - এগার টি ;
√ সংবিধানের মোট ভাগ - এগারটি ;
√ সংবিধানের মোট অনুচ্ছেদ - একশ তিপ্পান্নটি;
√ সংবিধানের মোট তফসিল - সাতটি
√ সংবিধান পরিবর্তন বা সংশোধন হয় - সংসদ সদস্যদের দুই তৃতীয়াংশ ভোটে;
√ ২০১১  সালের ৩ রা জুলাই পর্যন্ত সর্বমোট  সংশোধনী - ১৫টি  ॥
লেখক :- এম.আর.ওয়াজেদ চৌধুরী(রায়হান)01824-100890
ছাত্র, আইন বিভাগ, আই.আই.ইউ. সি ॥

লেবেল

ফৌজদারী দেওয়ানী টিপস দন্ডবিধি জুডিশিয়ারী অ্যাডভোকেটশীপ সাহিত্য - সংস্কৃতি আইনজীবী ইতিহাস ফৌজদারি কার্যবিধি রাজনীতি সম্পত্তি হস্তান্তর আইন অধিকার সংবিধান সফল জীবনী সুনিদিষ্ট প্রতিকার আইন Islam দেওয়ানী কার্যবিধি ধর্ম Civil Tips religion বিজ্ঞান ও প্রযুক্তি চুক্তি আইন নারী ও শিশু নির্যাতন সাইবার ক্রাইম CONTRACT LAW আইন পেশায় টিকে থাকার লড়াই কোম্পানী আইন জিয়াউর রহমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দলিল পারিবারিক ফৌজদারি বিএনপি মানবাধিকার যুগান্তকারী রায় যৌতুক নিরোধ আইন ২০১৮ সাক্ষ্য আইন হাইকোর্টে মামলা Advocate Dress Income tax Lawyer Dress Stop vat on Education অ্যাডমিরাল মাহবুব আবহাওয়া আল্লামা ইকবাল ইয়াকুব মেমন এনআই অ্যাক্ট খাজা সলিমুল্লাহ গ্রেপ্তার চুরি চেক ডিজঅনার জাতীয় পতাকা বিধিমালা জাতীয় মানবাধিকার কমিশন জামিন জেনারেল জিয়াউর রহমান নবাব পশু জবাই আইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফরেনার্স অ্যাক্ট বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ বার কাউন্সিল বাংলাদেশের প্রধান বিচারপতিগণ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ বিশেষ ক্ষমতা আইন ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ ব্যারিস্টার রফিক-উল হক মাংসের মান নিয়ন্ত্রণ আইন মোবাইল কোর্ট রায়তী স্বত্বীয় খাস দখলী" বাক্যটির অর্থ কি রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট হাইকোর্ট হিন্দু উত্তরাধিকার আইন