The more you Read ,The more you Learn

রবিবার, ১৫ মার্চ, ২০১৫

ফেসবুকের ৫টি দারুণ বিষয় জেনে নিন

পৃথিবীতে প্রতিদিন ১০০ কোটিরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করছেন। তার মানে এই নয় যে, সবাই এই সোশাল মিডিয়ার সব অপশন ব্যবহার করতে পারেন। এখানে জেনে নিন ফেসবুকের দারুণ ৫টি বিষয়।
১.
 ফেসবুকে প্রথম পাঠানো মেসেজটি দেখতে পারবেন। মেমোরি লেনে গিয়ে নিচের দিকে অন্তহীন যাত্রা করে লাভ নেই। দ্রুত করতে হলে ফেসবুকের যাবতীয় ডেটা ডাউনলোড করতে হবে। জেনারেল সেটিংস-এ গিয়ে সবচেয়ে নিচের লিঙ্কটিতে যেতে হবে। এ কাজটি সম্পন্ন হতে বেশ সময় লেগে যাবে। ডেস্কটপে কাজটি করতে হলে ফেসবুকের মেসেজে যান। কোনো বন্ধুর মেসেজে গিয়ে ‘লোড ওল্ডার মেসেজেস (৫১৫৮২)’-এ যান। এই বন্ধুর সঙ্গে যাবতীয় মেসেজ চলে আসবে এখানে। যে নম্বরটি এসেছে ইউআরএল-এ তার আগের নম্বরে যান। এভাবে কয়েকবার আরো পুরনো মেসেজে চলে যেতে পারবেন। এক সময় পাবেন একেবারে প্রথম মেসেজটি।
২.
কাউকে এড়িয়ে যেতে চান? তাহলে আপনি সম্ভবত ‘রিড রিসিপস’ এর ভক্ত নন। ফেসবুকে এই অপশনটি বন্ধ করার উপায় নেই। তাই থার্ড- পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে। ডেস্কটপ ব্যবহারকারীদের জন্যে ‘ফেসবুক আনসিন অ্যাপ’ এবং ‘ক্রসরাইডারস চ্যাট আনডিটেকটেড’ অ্যাপ এক কাজটি করতে পারবে। 
৩. 
ফেসবুক ম্যাসেঞ্জার থেকে ‘লাস্ট অ্যাকটিভ’ টাইম সরাতে হলে ম্যাসেঞ্জার অ্যাপটি ডিলিট করে দিন মোবাইল থেকে। ডেস্কটপে ব্যবহার করুন অথবা মোবাইল ব্রাউজারে ফেসবুক ব্যবহার করুন।
৪. 
প্রোফাইলে ছবির গোপনীয়তা বাড়াতে পারবেন। প্রথমে প্রোফাইলে গিয়ে ছবির ওপরে ডান পাশের মেনু বাটন ক্লিক করুন। ‘ভিউ অ্যাজ…’ থেকে ঠিক করে নিনকারা এই ছবি দেখতে পারবে। ‘অনলি মি’ করে নেওয়ার পরও সার্চ দিলে আপনার ছবি ঠিকই বেরিয়ে আসবে। এর কারণ হলো, আপনার যে বন্ধুটি এ ছবি ট্যাগ করেছে তার সেটিংস-এ ছবিটি পাবলিক বা ফ্রেন্ডস অব ফ্রেন্ডস - নির্ধারণকরে দেওয়া হয়েছে। আপনার অ্যাকটিভিটি লগ-এ যান। ডানপাশের কোণার ত্রিকোণ বোতামটি ক্লিক করুন। বামের কলাম থেকে ফটোস-এ ক্লিক করুন। সেখান থেকে ফটোস অব ইউ ক্লিক করুন। ওপরের ব্যানার থেকে শেয়ারড উইথ এর পর পাবলিক, ফ্রেন্ডস অব ফ্রেন্ডস গ্রুপে দেখাচ্ছে তা দেখে নিন। এবার যে ছবিটি দিয়েছে তাকে এটি মুছে ফেলার অনুরোধ করুন।
অথবা ওই বন্ধু ছবিটিকে শুধু ‘ফ্রেন্ডস’ বা ‘ওনলি মি’ অপশনে দেওয়ার অনুরোধ করুন।
৫. 
যারা আপনার ফেসবুকের বন্ধু নন, তারা মেসেজ পাঠালে ইনবক্সের ওপরে তা দেখাবে না। এগুলো অন্য এক ফোল্ডারে আসে। মেসেজ-এ যান এবং আদার (৯৯+) এর মধ্যে যান। সেখানেই পাবেন অন্য মানুষদের পাঠানো মেসেজ।
সূত্র : টাইম অব ইন্ডিয়া

লেবেল

ফৌজদারী দেওয়ানী টিপস দন্ডবিধি জুডিশিয়ারী অ্যাডভোকেটশীপ সাহিত্য - সংস্কৃতি আইনজীবী ইতিহাস ফৌজদারি কার্যবিধি রাজনীতি সম্পত্তি হস্তান্তর আইন অধিকার সংবিধান সফল জীবনী সুনিদিষ্ট প্রতিকার আইন Islam দেওয়ানী কার্যবিধি ধর্ম Civil Tips religion বিজ্ঞান ও প্রযুক্তি চুক্তি আইন নারী ও শিশু নির্যাতন সাইবার ক্রাইম CONTRACT LAW আইন পেশায় টিকে থাকার লড়াই কোম্পানী আইন জিয়াউর রহমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দলিল পারিবারিক ফৌজদারি বিএনপি মানবাধিকার যুগান্তকারী রায় যৌতুক নিরোধ আইন ২০১৮ সাক্ষ্য আইন হাইকোর্টে মামলা Advocate Dress Income tax Lawyer Dress Stop vat on Education অ্যাডমিরাল মাহবুব আবহাওয়া আল্লামা ইকবাল ইয়াকুব মেমন এনআই অ্যাক্ট খাজা সলিমুল্লাহ গ্রেপ্তার চুরি চেক ডিজঅনার জাতীয় পতাকা বিধিমালা জাতীয় মানবাধিকার কমিশন জামিন জেনারেল জিয়াউর রহমান নবাব পশু জবাই আইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফরেনার্স অ্যাক্ট বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ বার কাউন্সিল বাংলাদেশের প্রধান বিচারপতিগণ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ বিশেষ ক্ষমতা আইন ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ ব্যারিস্টার রফিক-উল হক মাংসের মান নিয়ন্ত্রণ আইন মোবাইল কোর্ট রায়তী স্বত্বীয় খাস দখলী" বাক্যটির অর্থ কি রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট হাইকোর্ট হিন্দু উত্তরাধিকার আইন