ভারতের সাবেক রাস্ট্রপতি ও প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর এ.পি.জে আব্দুল কালাম আজাদের হাজারো বিখ্যাত উক্তির বিশটি মাত্র
১)‘সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।’
২)‘স্বপ্নকে সত্যি করতে হলে প্রথমে তোমাকে স্বপ্ন দেখতে হবে।’
৩)‘শ্রেষ্ঠত্ব একটি চলমান প্রক্রিয়া এবং এটি কোনো আকস্মিক ঘটনা নয়।’
৪)‘জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে।’
৫)‘সাফল্যকে উপভোগ করার জন্যই জীবনে প্রতিবন্ধকতা প্রয়োজন।’
৬)‘আমাদের তরুণ প্রজন্মকে সমৃদ্ধ এবং নিরাপদ ভারত
প্রদান করতে পারলেই তারা আমাদের মনে রাখবে। অর্থনৈতিক সমৃদ্ধি এবং সভ্যতার ঐতিহ্যকে ধরে রাখার মাধ্যমে তা সম্ভব।’
৭)‘যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না; তাদের অর্জন অন্তঃসারশূন্য, উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায়।’
৮)‘শিক্ষার্থীদের মাঝে অনুসন্ধানের প্রেরণা, সৃষ্টিশীলতা, উদ্যোগী মনোভাব এবং নৈতিক নেতৃত্ব সৃষ্টি করার মাধমে তাদের
আদর্শ হয়ে উঠা একজন শিক্ষাবিদের দায়িত্ব।’
৯) ‘আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব।’
১০)‘যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতি হতে হয়, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এক্ষেত্রে তিনজন সামাজিক সদস্য পার্থক্য এনে দিতে পারে। তারা হলেন
বাবা, মা এবং শিক্ষক।’
১১)‘ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহানগুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের
প্রতি এই আমার বার্তা।’
১২) 'মানুষের পীঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন তার বিস্ফারণ ঘটে'
১৩)' "স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে।
স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।"
১৪)'প্রথম বিজয়ের পর বসে থাকবেন না। কারণ, দ্বিতীয়বার যখন আপনি ব্যর্থ হবেন
তখন অনেকেই বলবেন প্রথমটিতে শুধু
ভাগ্যের জোরে সফল হয়েছিলেন তিনি।"
১৫)'"সফলতার গল্পে কেবল একটি বার্তা
থাকে। কিন্তু ব্যর্থতার গল্পে সফল
হওয়ার উপায় থাকে।"
১৬)''বৃষ্টির সময় প্রত্যেক পাখিই কোথাও
না কোথাও আশ্রয় খোঁজে। কিন্তু ঈগল
মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে
এড়িয়ে যায়।"
১৭)"কেউ তার ভবিষ্যৎ বদলাতে পারে
না, তবে অভ্যাস বদলাতে পারে। আর
অবশ্যই অভ্যাস ভবিষ্যৎ বদলে দিতে
পারে।
১৮) আমি সুদর্শন ব্যক্তি নই। কিন্তু আমি
আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে
পারি, যার সাহায্য প্রয়োজন। সৌন্দর্য
মানুষের হৃদয়ে থাকে, মুখে বা বাইরে
নয়।
১৯ )" কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ,
কিন্তু কঠিন হলো কারো মন জয় করা।
২০) "আমার কাছে একজন নেতার আদর্শ
সংজ্ঞা। একজন নেতা হবেন লক্ষ্য ও
আবেগের সংমিশ্রণ। সমস্যা দেখলে
ভয় পাবেন না তিনি। বরং তিনি জানবেন কীভাবে সমস্যাকে পরাজিত করতে হয়। সবথেকে বড় বিষয়
তিনি সততার সঙ্গে কাজ করবেন।"


