The more you Read ,The more you Learn

বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮

যেভাবে পাবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

দেশের বাইরে যেতে হলে, ইমিগ্রেশন কিংবা বিদেশে অবস্থানকালীন সময়ে ওয়ার্ক পারমিটের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার আছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাইতে পারে। তখন কী করবেন? কীভাবে পাবেন এটি?
এ বিষয় সম্পর্কে অনেকেই জানেন না। কিংবা না জেনে এখানে সেখানে গিয়ে গলদঘর্ম হচ্ছেন অনেকে। সব টেনশন বাদ দিয়ে চলে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ান স্টপ সার্ভিসে। যেখানে আবেদন করার এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
কোথায় যাবেন
ডিএমপির সদর দপ্তরে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেন্টারে সবসময় প্রস্তুত আছে একঝাঁক পুলিশ সদস্য। যারা এ সংক্রান্তে কাজগুলো আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। ঢাকা মেট্রোপলিটন এলাকায় বসবাসরত নাগরিকগণ পুলিশ ক্লিয়ারেন্স পেতে সরাসরি যোগাযোগ করুন। ডিএমপি সদর দপ্তর, কক্ষ নং-১০৯, হেল্প লাইনঃ- ০১১৯১-০০৬৬৪৪ এবং ০২-৭১২৪০০০।
প্রদেয় সেবা সমূহ
  • ঢাকা মেট্রোপলিটন থানা এলাকার নাগরিকগণের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ০১ (এক) সপ্তাহের মধ্যে প্রদান করা হয়।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ‘পররাষ্ট্র মন্ত্রণালয়’ কর্তৃক সত্যায়িত করে দেওয়া হয়।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রার্থীর চাহিদামতে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে নির্দিষ্ট সময়ে বাসায় পৌঁছে দেওয়া হয়।
  • শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ০৯ টা হইতে বিকাল ০৫ টা পর্যন্ত সেবা প্রদান করা হয়।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হলে যা করতে হবে
ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর সাদা কাগজে আবেদন পত্রের সাথে যা যা লাগবে-
  • পাসপোর্টের সত্যায়িত ফটোকপি (অবশ্যই ১ম শ্রেণীর সরকারি গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে),
  • বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যেকোনো শাখা হতে ৫০০/- (পাঁচশত) টাকা মুল্যমানের ট্রেজারি চালান- চালানের কোড নাম্বার (১-২২০১-০০০১-২৬৮১),
  • পাসাপোর্টের স্থায়ী কিংবা অস্থায়ী ঠিকানা যেকোনো একটি অবশ্যই ঢাকা মেট্রোপলিটন এলাকার অভ্যন্তরে হতে হবে এবং অবশ্যই ওই ঠিকানায় অবস্থান করতে হবে।
যারা বিদেশে অবস্থান করছেন তাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য যে দেশে অবস্থান করছেন সে দেশের বাংলাদেশ দূতাবাস/হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক পাসপোর্টের ফটোকপি সত্যায়িত থাকতে হবে।
মেশিন রিডেবল পাসপোর্টে (এম.আর.পি) যদি ঠিকানা উল্লেখ না থাকে সেক্ষেত্রে পাসপোর্টে যে স্থায়ী/বর্তমান ঠিকানা ব্যবহার করা হয়েছে তার প্রমাণ হিসেবে স্থানীয় ওয়ার্ড কমিশনারের সনদপত্র/ জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপি ১ম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে দখিল করতে হবে।
স্পেনে যাওয়ার জন্য যারা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার আবেদন করবেন তারা সচিব, স্বরাষ্ট্রমন্ত্রণালয় বরাবর উল্লেখিত কাগজপত্রসহ তাদের আবেদন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বহিরাগমন শাখা-০৩ এ দাখিল করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার পর প্রদত্ত টোকেনটি ডেলিভারির দিন অবশ্যই নিয়ে আসতে হবে। আবেদন পত্র জমা দেওয়ার এক সপ্তাহ পর অত্র অফিস হতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করা হবে।
যাদের পাসপোর্টে ঢাকা মেট্রোপলিটন এলাকার বাইরের ঠিকানা দেওয়া আছে তাদের সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা বরাবর উল্লেখিত কাগজপত্রসহ আবেদন করতে হবে।
আবেদনের নমুনা কপি
বরাবর
পুলিশ কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।
বিষয়ঃ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন।
জনাব
বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারীর এই মর্মে আবেদন করিতেছি যে, আমি/ আমার … … … … … … … … … … এর বিদেশ যাওয়া/ স্থায়ীভাবে বসবাস করার … … … … … … … … … … জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন। আমি/আমার … … … … … … … … … … এর পাসপোর্ট অনুযায়ী বৃত্তান্ত নিম্নরূপ নাম… … … … … … … … … … পিতা/স্বামী … … … … … … … … … … ঠিকানা … … … … … … … … … …পাসপোর্টের নম্বর… … … … … … … … … ইস্যুর তারিখ… … … … … … … … … … মেয়াদ উর্ত্তীণের তারিখ… … … … … … … … … … ..স্থান … … … … … … …
অতএব, মহোদয়ের নিকট আবেদন এই যে, আমি যাতে পুলিশ ক্লিয়ারেন্স পেতে পারি তার প্রয়োজনীয় ব্যবস্থা করতে মর্জি হয়।
তারিখ-
সংযুক্ত:
১। পাসপোর্টের ফটোকপি (সত্যায়িত)
২। ব্যাংক চালানের মূলকপি।
বিনীত নিবেদক
… … … … … …
ঠিকানা:-… … …. …
ফোন নং…. … … … .

লেবেল

ফৌজদারী দেওয়ানী টিপস দন্ডবিধি জুডিশিয়ারী অ্যাডভোকেটশীপ সাহিত্য - সংস্কৃতি আইনজীবী ইতিহাস ফৌজদারি কার্যবিধি রাজনীতি সম্পত্তি হস্তান্তর আইন অধিকার সংবিধান সফল জীবনী সুনিদিষ্ট প্রতিকার আইন Islam দেওয়ানী কার্যবিধি ধর্ম Civil Tips religion বিজ্ঞান ও প্রযুক্তি চুক্তি আইন নারী ও শিশু নির্যাতন সাইবার ক্রাইম CONTRACT LAW আইন পেশায় টিকে থাকার লড়াই কোম্পানী আইন জিয়াউর রহমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দলিল পারিবারিক ফৌজদারি বিএনপি মানবাধিকার যুগান্তকারী রায় যৌতুক নিরোধ আইন ২০১৮ সাক্ষ্য আইন হাইকোর্টে মামলা Advocate Dress Income tax Lawyer Dress Stop vat on Education অ্যাডমিরাল মাহবুব আবহাওয়া আল্লামা ইকবাল ইয়াকুব মেমন এনআই অ্যাক্ট খাজা সলিমুল্লাহ গ্রেপ্তার চুরি চেক ডিজঅনার জাতীয় পতাকা বিধিমালা জাতীয় মানবাধিকার কমিশন জামিন জেনারেল জিয়াউর রহমান নবাব পশু জবাই আইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফরেনার্স অ্যাক্ট বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ বার কাউন্সিল বাংলাদেশের প্রধান বিচারপতিগণ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ বিশেষ ক্ষমতা আইন ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ ব্যারিস্টার রফিক-উল হক মাংসের মান নিয়ন্ত্রণ আইন মোবাইল কোর্ট রায়তী স্বত্বীয় খাস দখলী" বাক্যটির অর্থ কি রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট হাইকোর্ট হিন্দু উত্তরাধিকার আইন