The more you Read ,The more you Learn

বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

পণ্য রপ্তানীতে করনীয়

 পণ্য রপ্তানীতে বাণিজ্য শুরু করার পূর্বে সবার উচিত প্রাথমিক কিছু তথ্য জেনে নেওয়া। বাংলাদেশের সকল পণ্য চাইলেই রপ্তানী করা যায় না। কোন পণ্য গুলো রপ্তানী যোগ্য কোন পণ্য রপ্তানী তে বাঁধা নেই তা নিজেকেই খুঁজে বের করতে হবে বা বিভিন্ন সংস্থার সহযোগিতায় জানা যেতে পারে এছাড়াও  সরকারি বিভিন্ন নিতীমালায় দেয়া থাকে। 

কোন পণ্য যখন রপ্তানীযোগ্য হয় তার জন্য অনেক ধরনের ফরমালিটিস থাকে। তারমধ্য ট্রেড লাইসেন্স, রপ্তানী লাইসেন্স,বিজনেস একাউন্ট, ভোটার আইডি বা পার্সপোর্ট, স্বীকৃত চেম্বার / অ্যাসোসিয়েশন থেকে বৈধ মেম্বারশিপ সার্টিফিকেট,ট্রেজারী চালান এর মূল কপি,অংশীদার প্রতিষ্ঠানের ক্ষেত্রে রেজিস্টার্ড অংশীদারি দলিলের সত্যায়িত কপি, লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সার্টিফিকেট অব ইনকর্পোরেশন,মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন, আর্টিকেল অব অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অব অ্যাসোসিয়েশনের সত্যায়িত কপি জমা দিতে হয়।রপ্তানী নিবন্ধন সনদপত্র বা এক্সপার্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট ( ইআরসি) পাওয়ার পরে নিকটস্থ রপ্তানী উন্নয়ন ব্যুরোর অফিসে যোগাযোগ করতে হবে এবং সরকার থেকে অনুমতি পত্র সহ আরও বিভিন্ন ফরমালিটি মেনে রপ্তানীতে যেতে হয়।

রপ্তানী করার জন্য আমদানি ও রপ্তানী নিয়ন্ত্রক দপ্তরে নাম নিবন্ধন করতে হবে কারন নতুন নিয়ম অনুযায়ী রপ্তানী রেজিষ্ট্রেশন ছাড়া কেউ রপ্তানী করতে পারবে না। প্রয়োজনীয় ফি জমা দিয়ে ফর্ম পূরণ করতে হয়।টাকার এমাউন্ট সময় এবং পরিস্থিতি অনুযায়ী বাড়তে বা কমতে পারে।তাই রপ্তানী নিয়ন্ত্রক দপ্তর থেকে জেনে নেয়া শ্রেয়।নিবন্ধন হওয়ার পরে এই ডিপার্টমেন্ট থেকে বিদেশে রপ্তানীতে অনেক ধরণের সহযোগিতা করে থাকেন যেমন বায়ারদের কোন পণ্যের চাহিদা, বিদেশের মার্কেট সম্পর্কে অনেক ধরণের তথ্য দিয়ে উদ্যোক্তাদের সহযোগিতা করা হয়।

কিন্তু যে বিষয় টি একজন উদ্যোক্তা কে অবশ্যই খেয়াল রাখতে হবে তা হচ্ছে বিদেশে কোন বায়ার যদি কোন পণ্য কিনতে চায় ব্যক্তিগত ব্যবহার বা বিজনেস এর জন্য এবং যখন উক্ত পণ্যের দাম জিজ্ঞাস করা হবে তখন সে দেশের কারেন্সি তে প্রাইজ জানানো উচিত এবং অবশ্যই উক্ত প্রাইজ টি ডেলিভারি চার্জ ছাড়া বলা হয়েছে কি না জানাতে হবে। কারন ১/২ পিস  বা ১/২ কেজি জিনিস যে মাধ্যমে পাঠানো হয় তখন এক ধরনের দাম আসে। আর যখন বাণিজ্যের জন্য এ পাঠাবো তখন বাল্ক প্রোডাকশন এর জন্য প্রাইজিং টা ভিন্ন হবে। 

একটা বড় কোয়ান্টিটির প্রোডাক্ট জাহাজে পাঠানো যাবে নাকি এয়ারে যাবে , ডোর টু ডোর সার্ভিস যাবে নাকি বোর্ড টু বোর্ড সার্ভিস যাবে তারপর যে যানবাহন এ করে বিক্রতার অফিস বা বাসা থেকে পণ্য গুলো উক্ত পোর্ট এ পৌঁছাতে হবে সেই খরচ সহ এরকম অসংখ্য খরচ আছে তাই বিক্রেতার উচিত দাম বলার সময় হয় এই সব কিছু ক্যালকুলেট করে জানানো । 

লেবেল

ফৌজদারী দেওয়ানী টিপস দন্ডবিধি জুডিশিয়ারী অ্যাডভোকেটশীপ সাহিত্য - সংস্কৃতি আইনজীবী ইতিহাস ফৌজদারি কার্যবিধি রাজনীতি সম্পত্তি হস্তান্তর আইন অধিকার সংবিধান সফল জীবনী সুনিদিষ্ট প্রতিকার আইন Islam দেওয়ানী কার্যবিধি ধর্ম Civil Tips religion বিজ্ঞান ও প্রযুক্তি চুক্তি আইন নারী ও শিশু নির্যাতন সাইবার ক্রাইম CONTRACT LAW আইন পেশায় টিকে থাকার লড়াই কোম্পানী আইন জিয়াউর রহমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দলিল পারিবারিক ফৌজদারি বিএনপি মানবাধিকার যুগান্তকারী রায় যৌতুক নিরোধ আইন ২০১৮ সাক্ষ্য আইন হাইকোর্টে মামলা Advocate Dress Income tax Lawyer Dress Stop vat on Education অ্যাডমিরাল মাহবুব আবহাওয়া আল্লামা ইকবাল ইয়াকুব মেমন এনআই অ্যাক্ট খাজা সলিমুল্লাহ গ্রেপ্তার চুরি চেক ডিজঅনার জাতীয় পতাকা বিধিমালা জাতীয় মানবাধিকার কমিশন জামিন জেনারেল জিয়াউর রহমান নবাব পশু জবাই আইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফরেনার্স অ্যাক্ট বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ বার কাউন্সিল বাংলাদেশের প্রধান বিচারপতিগণ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ বিশেষ ক্ষমতা আইন ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ ব্যারিস্টার রফিক-উল হক মাংসের মান নিয়ন্ত্রণ আইন মোবাইল কোর্ট রায়তী স্বত্বীয় খাস দখলী" বাক্যটির অর্থ কি রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট হাইকোর্ট হিন্দু উত্তরাধিকার আইন