The more you Read ,The more you Learn

শনিবার, ৮ অক্টোবর, ২০২২

বাংলাদেশ নির্বাচন কমিশন বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য

(০১) যে সকল নির্বাচনের জন্যে দায়িত্ব প্রাপ্ত:

(ক) রাষ্ট্রপতি নির্বাচন।  
(খ) জাতীয় সংসদ নির্বাচন।  
(গ) সিটি কর্পোরেশন নির্বাচন।  
(ঘ) জেলা পরিষদ নির্বাচন। 
(ঘ) উপজেলা পরিষদ নির্বাচন। 
(ঙ) পৌরসভা নির্বাচন।  
(চ) ইউনিয়ন পরিষদ নির্বাচন। 

(০২) নির্বাচন কমিশন কি ধরণের প্রতিষ্ঠান:- 

বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সংবিধানের ৭ম ভাগের ১১৮ (১) নং অনুচ্ছেদ মোতাবেক নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। 

(০৩) নির্বাচন কমিশনের গঠন:- 

বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সংবিধানের ৭ম ভাগের ১১৮ (১) নং অনুচ্ছেদ মোতাবেক ১ জন প্রধান নির্বাচন কমিশনার ও ৪ জন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত।

(০৪) নির্বাচন কমিশন সচিবালয়:- 

১ জন সচিবের নেতৃত্বে নির্বাচন কমিশন সচিবালয় নামে ১টি পূর্ণ সময়ের জন্যে সচিবালয় আছে [বিঃদ্রঃ- বাংলাদেশ সংবিধানের ৭ম ভাগের ১২০ নং অনুচ্ছেদ তৎসহ নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯]।  

(০৪) নির্বাচন কমিশন সচিবালয়ের অনুবিভাগ সমূহ ও প্রধানবৃন্দ:- 

নির্বাচন কমিশন সচিবালয়ের অধীন ৬টি অনুবিভাগ আছে। 

<> ১টি অনুবিভাগের প্রধান হলেন - অতিরিক্ত সচিব। 
<> ১টি অনুবিভাগের প্রধান হলেন - অফিসার গ্রেড-১। 
<> ৪টি অনুবিভাগের প্রধান হলেন - যুগ্ম সচিব। 

(ক) প্রশাসন অনুবিভাগ:- 
প্রধান: অতিরিক্ত সচিব 

(খ) নির্বাচন ব্যবস্থাপনা অনুবিভাগ-১:-
প্রধান: যুগ্ম সচিব

(গ) নির্বাচন ব্যবস্থাপনা অনুবিভাগ-২:-
প্রধান: যুগ্ম সচিব

(ঘ) আইন অনুবিভাগ:- 
প্রধান: যুগ্ম সচিব

(ঙ) আইসিটি অনুবিভাগ:-
প্রধান: সিস্টেম ম্যানেজার 

(চ) এনআইডি নিবন্ধন অনুবিভাগ:-
প্রধান: মহাপরিচালক (অফিসার গ্রেড-১)  
 
(০৫) কেবলমাত্র এনআইডি অনুবিভাগের প্রধান হলেন ১ জন "মহাপরিচালক" যিনি "অফিসার গ্রেড-১" হিসেবে নিয়োগ পান। 

(০৬) নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ে ৪ ধরণের মাঠ প্রশাসনের অফিস সমূহ প্রতিষ্ঠা করা হয়েছে:- 

(ক) ১০ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যলয় আছে।  

(খ) ১৯টি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যলয় আছে।  

(গ) ৪৫ টি জেলা নির্বাচন কর্মকর্তার কার্যলয় আছে। 

(ঘ) ৫১৪টি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যলয় আছে। 

(০৭) নির্বাচন কমিশন ও এর অধীনস্ত অফিস সমূহের ক্রমধাপ এবং প্রধানবৃন্দ:- 

(ক) নির্বাচন কমিশন:- 
প্রধান: প্রধান নির্বাচন কমিশনার 

(খ) নির্বাচন কমিশন সচিবালয়:- 
প্রধান: নির্বাচন কমিশন সচিব 

(গ) নির্বাচন কমিশনের ৫টি অনুবিভাগ:- 
প্রধান: যুগ্ম সচিব 

(ঘ) নির্বাচন কমিশনের বিশেষায়িত অনুবিভাগ (এনআইডি):-
প্রধান: মহাপরিচালক (অফিসার গ্রেড-১)  

(ঙ) ১০টি আঞ্চলিক নির্বাচন অফিস (মাঠ প্রশাসন):-
প্রধান: আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা 

(চ) ১৯টি গ্রেটার জেলা নির্বাচন অফিস (মাঠ প্রশাসন):- 
প্রধান: সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা।  

(ছ) ৪৫টি সাধারণ জেলা নির্বাচন অফিস (মাঠ প্রশাসন):- 
প্রধান: জেলা নির্বাচন কর্মকর্তা।

(জ) ৫১৪টি উপজেলা নির্বাচন অফিস (মাঠ প্রশাসন):- 
প্রধান: উপজেলা নির্বাচন কর্মকর্তা।  

ধন্যবাদ।  

ব্যারিস্টার খন্দকার মোহাম্মদ মুশফিকুল হুদা।  
এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

লেবেল

ফৌজদারী দেওয়ানী টিপস দন্ডবিধি জুডিশিয়ারী অ্যাডভোকেটশীপ সাহিত্য - সংস্কৃতি আইনজীবী ইতিহাস ফৌজদারি কার্যবিধি রাজনীতি সম্পত্তি হস্তান্তর আইন অধিকার সংবিধান সফল জীবনী সুনিদিষ্ট প্রতিকার আইন Islam দেওয়ানী কার্যবিধি ধর্ম Civil Tips religion বিজ্ঞান ও প্রযুক্তি চুক্তি আইন নারী ও শিশু নির্যাতন সাইবার ক্রাইম CONTRACT LAW আইন পেশায় টিকে থাকার লড়াই কোম্পানী আইন জিয়াউর রহমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দলিল পারিবারিক ফৌজদারি বিএনপি মানবাধিকার যুগান্তকারী রায় যৌতুক নিরোধ আইন ২০১৮ সাক্ষ্য আইন হাইকোর্টে মামলা Advocate Dress Income tax Lawyer Dress Stop vat on Education অ্যাডমিরাল মাহবুব আবহাওয়া আল্লামা ইকবাল ইয়াকুব মেমন এনআই অ্যাক্ট খাজা সলিমুল্লাহ গ্রেপ্তার চুরি চেক ডিজঅনার জাতীয় পতাকা বিধিমালা জাতীয় মানবাধিকার কমিশন জামিন জেনারেল জিয়াউর রহমান নবাব পশু জবাই আইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফরেনার্স অ্যাক্ট বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ বার কাউন্সিল বাংলাদেশের প্রধান বিচারপতিগণ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ বিশেষ ক্ষমতা আইন ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ ব্যারিস্টার রফিক-উল হক মাংসের মান নিয়ন্ত্রণ আইন মোবাইল কোর্ট রায়তী স্বত্বীয় খাস দখলী" বাক্যটির অর্থ কি রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট হাইকোর্ট হিন্দু উত্তরাধিকার আইন