ভূমি বিক্রয় প্রস্তাব করা হলে যে সকল দলিলাদি অনুসন্ধান করতে হবে সেগুলোর তালিকা ===
(০১) রেজিস্টার্ড মালিকানা দলিল
(০৩) রেজিস্টার্ড মর্টগেজ দলিল
(০৪) রেজিস্টার্ড হেবা বিল এওয়াজ দলিল
(০৫) রেজিস্টার্ড হেবার ঘোষণা
(০৬) রেজিস্টার্ড হেবানামা
(০৭) রেজিস্টার্ড বায়না দলিল
(০৮) রেজিস্টার্ড কবুলিয়াতনামা
(০৯) রেজিস্টার্ড পাট্টা
(১০) ব্রিটিশ সরকারের ভূমি মঞ্জুরিপত্র
(১১) বাংলাদেশ সরকারি ভূমি মঞ্জুরি পত্র
(১২) মঞ্জুরীকৃত ভূমির রেজিস্ট্রি দলিল
(১৩) রেজিস্টার্ড বন্টননামা
(১৪) রেজিস্টার্ড বিক্রয় দলিল
[বন্দোবস্ত দলিল সমূহের মধ্যে কি আছে]
(১৫) রেজিস্টার্ড উইল দলিল
(১৬) রেজিস্টার্ড ওয়াকফ দলিল
(১৭) রেজিস্টার্ড দেবোত্তর দলিল
(১৮) রেজিস্টার্ড ট্রাস্ট দলিল
খতিয়ান সমূহের মধ্যে কি আছে
(১৯) সি.এস. খতিয়ান
(২০) এস.এ. খতিয়ান
(২১) আর.এস. খতিয়ান
(২২) বি.এস. খতিয়ান
(২৩) নামজারি খতিয়ান
(২৪) খাজনা রশিদ
আদালতের রায় ও ডিক্রী সমূহের মধ্যে কি আছে
(২৫) মোকাদ্দমার রায় ও ডিক্রী:-
(ক) সহকারী জজ আদালত।
(খ) জেলা জজ আদালত।
(গ) হাইকোর্ট বিভাগ।
(ঘ) আপীল বিভাগ।
(২৬) অধিগ্রহণ বিষয়ক দলিল
(২৭) আরবিট্রেশন আদালত কর্তৃক প্রদত্ত রোয়েদাদ
(২৮) অর্পিত সম্পত্তি "ক তফসিল" রায় ও ডিক্রী
(২৯) অর্পিত সম্পত্তি "খ তফসিল" গেজেট
(৩০) অর্পিত সম্পত্তি রিট রায়
ইউটিলিটি ও অন্যান্য বিল সমূহের মধ্যে কি আছে
(৩১) ওয়াসা বিল
(৩২) বিদ্যুৎ বিল
(৩৩) গ্যাস বিল
(৩৪) হোল্ডিং ট্যাক্স
নগর, সিটি কর্পোরেশন, পৌরসভা বিষয়ক দলিল সমূহের মধ্যে কি আছে
(৩৫) ভূমি ব্যবহার অনুমতিপত্র
(৩৬) অনুমোদিত ড্রইংস ও ডিজাইনন্স
(৩৭) ফায়ার ব্রিগেড অনুমোদন পত্র
ধন্যবাদ

