The more you Read ,The more you Learn

রবিবার, ১১ জানুয়ারি, ২০১৫

অ্যান্ড্রয়েড মোবাইলফোনে ভালো ছবি তুলতে হলে যা করবেন

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের প্রযুক্তি-বিশ্লেষক স্টিফেন শ্যাঙ্কল্যান্ড’র ‘কামিং টু দ্য অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম’
বিষয়ে একটি ফিচার লিখেছেন। সেটার সারসংক্ষেপ তুলে ধরব এই লেখায় ; 

ভালো ছবি তোলার নিয়ম
স্মার্টফোনে যাঁরা ছবি তোলেন তাঁদের জন্য বিশেষজ্ঞদের এই পরামর্শগুলো কাজে লাগতে পারে। এগুলো মনে রাখলে ভালোমানের ছবি তুলতে পারবেন।

লেন্স পরিষ্কার করুন 
স্মার্টফোন সাধারণত পকেটে বা ব্যাগে থাকে। তাই লেন্সের ওপর তেল- ময়লা জমতে পারে। ছবির ওভারল্যাপিং বন্ধ করতে লেন্স পরিষ্কার করুন। লেন্স পরিষ্কার করার সময় যাতে দাগ না পড়ে, সেদিকে সতর্ক থাকুন।

কাঁপা কাঁপা হাতে ছবি ভালো হয় না 
হাত কাঁপলে ছবি ভালো হবে না। ছবি তোলার সময় স্থির হয়ে ছবি তুলুন। আলোকে বন্ধু ভাবুন স্বাভাবিক আলো ছবির জন্য ভালো। কিন্তু অনেক সময় স্বাভাবিক আলো অন্য বস্তুর ওপর ছায়া ফেলে। ছবির অতিরিক্ত আবছাভাব দূর করতে দিনের বেলাতেও ফ্ল্যাশ ব্যবহার করতে পারেন। আপনার ক্যামেরায় যদি পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আলো সঠিকঠাক করে নেওয়ার সুবিধা থাকে, তবে অ্যাপ্লিকেশনের সাহায্য নিন। এতে আপনার   ছবির জন্য প্রয়োজনীয় হোয়াইট ব্যালান্স ঠিক করা সম্ভব হবে।

বিভিন্ন কোণ থেকে চেষ্টা করতে পারেন
যখন আলো নিয়ে আপনার আর বিশেষ কিছু করার থাকবে না বা আপনার পছন্দ অনুযায়ী শট নিতে পারবেন না, তখন ভিন্ন কোণ থেকে চেষ্টা করে দেখতে পারেন। সাধারণ নিয়ম হচ্ছে, যদি একই বস্তু বা দৃশ্যের একাধিক ছবি তোলার সুযোগ থাকে, তখন বিভিন্ন কোণ  থেকে তা করা উচিত। এতে আপনার কাঙ্ক্ষিত ছবিটি ঝাপসা বা অনেক বেশি আবছা এলেও বিভিন্ন  কোণ থেকে তোলা ছবি ব্যাকআপ হিসেবে থাকবে যা কাজে  লাগবে।

ফোনের সর্বোচ্চ রেজুলেশন ব্যবহার করুন 
আপনার স্মার্টফোনে যদি ছবির আকার বাড়ানো-কমানোর অপশন থাকে, সে ক্ষেত্রে সর্বোচ্চ মাপের ছবি তুলুন। সাধারণত ছবি যত বড় হবে, তত বেশি ডিটেইল আপনার ছবিতে ধারণ করতে পারবেন। ছবি রিসাইজের সুবিধা পেতে এবং ঝকঝকে পরিষ্কার ছবি পাওয়ার জন্য সর্বোচ্চ রেজুলেশনের ছবি তোলার বিকল্প নেই। ডিজিটাল জুম পরিহার করুন তত্ত্বের ক্ষেত্রে ডিজিটাল জুম ভালো একটি ধারণা হতে পারে কিন্তু বাস্তব ক্ষেত্রে ডিজিটাল জুম করে তোলা ছবিটি আশানুরূপ নাও হতে পারে।  পক্ষান্তরে আপনি যে বস্তুর ছবি তুলছেন তার কাছে গিয়ে আপনার সাবজেক্টের ছবি তুলতে পারেন এবং যদি ক্ষুদ্র কোনো বস্তুর পরিষ্কার ছবির ক্লোজ শট দরকার হয়, তখন তার কাছে গিয়ে জুম ব্যবহার করতে পারেন। যতটা সম্ভব কাছাকাছি গিয়ে ছবি তোলা ভালো।

শুটিং মোড পরীক্ষা করুন
কোনো ক্ষুদ্র বস্তুর পরিষ্কার ছবি তোলার সময় ম্যাক্রো মোডে তুলতে পারেন। ক্যামেরা অ্যাপ্লিকেশনে এই মোডটি পাবেন। তবে ল্যান্ডস্কেপ বা পোর্টেটমোডে ছবি তোলার সময়ম্যাক্রো মোডটি বন্ধ করতে ভুলবেন না। কিছু ক্যামেরা অ্যাপ্লিকেশনে ম্যাক্রো মোডস্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। তবে প্রথমবারে ছবি তোলার সময় ক্যামেরা মোড পরীক্ষা করে নেওয়া ভালো। ম্যাক্রোমোড ছাড়াও ডেলাইট, ফ্লুরোসেন্ট প্রভৃতি মোডও ক্যামেরায় পাবেন।

রেসপন্স টাইম সম্পর্কে ধারণা নিন
আপনার স্মার্টফোনে ছবি তোলার সময় ডিজিটাল শাটার বাটন চাপ দেওয়ার এবং ছবি ওঠার সময়ের মধ্যে কিছুটা সময়ের পার্থক্য থাকে। বাটন চাপার কিছুক্ষণ পর ছবি ওঠে। এই সামান্য সময়টুকু কতক্ষণ সেটা জানা থাকলে ভালো ছবি ও ঘোলাটে ছবির মধ্যে পার্থক্য বের করতে পারবেন। কয়েকটি ছবিপরীক্ষামূলকভাবে তুলে আপনার স্মার্টফোনের রেসপন্স টাইমজেনে রাখুন। এতে সুন্দর ছবি তোলার সময় শাটার বাটন চাপার পর আপনাকে কতোক্ষণঅপেক্ষা করতে হবে তার ধারণা পাবেন।

মোবাইল ধরবেন যেভাবে
নতুন মোবাইল ফোন ছবি তুলতে বা ভিডিও করতে পারবেন। গবেষকেদের পরামর্শ হচ্ছে, ছবি তোলা বা ভিডিও করার সময় অবশ্যই মোবাইল ফোনটি অনুভূমিকভাবে বা আড়াআড়ি ধরবেন।

ছবি এবং ভিডিও তোলার ক্ষেত্রে ফ্রেমিং
মোবাইল ফোন দিয়ে ছবি তোলার ক্ষেত্রে হরাইজন্টাল এবং ভার্টিকাল ফ্রেম ব্যবহার করা । হরাইজেন্টাল ফ্রেমে ছবি তুললে দুই পাশের বিষয়বস্তুর ছবি তোলার ক্ষেত্রে ভালো হবে। কিন্তু ভিডিও করার ক্ষেত্রে হরাইজেন্টাল ফ্রেম ব্যবহার করা উচিত। এতে ভিডিও ধারণে বেশি সুবিধা পাওয়া যায়। এ ছাড়া ভিডিও আপলোডের ক্ষেত্রে হরাইজেন্টাল ফ্রেমকে প্রাধান্য দেওয়া হয়। বর্তমানে মোবাইলের ছবি তোলার সুবিধাকে মাথায় রেখে স্কয়ার ফ্রেমেও ছবি তোলা হচ্ছে।
সূত্র :- ইন্টারনেট

লেবেল

ফৌজদারী দেওয়ানী টিপস দন্ডবিধি জুডিশিয়ারী অ্যাডভোকেটশীপ সাহিত্য - সংস্কৃতি আইনজীবী ইতিহাস ফৌজদারি কার্যবিধি রাজনীতি সম্পত্তি হস্তান্তর আইন অধিকার সংবিধান সফল জীবনী সুনিদিষ্ট প্রতিকার আইন Islam দেওয়ানী কার্যবিধি ধর্ম Civil Tips religion বিজ্ঞান ও প্রযুক্তি চুক্তি আইন নারী ও শিশু নির্যাতন সাইবার ক্রাইম CONTRACT LAW আইন পেশায় টিকে থাকার লড়াই কোম্পানী আইন জিয়াউর রহমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দলিল পারিবারিক ফৌজদারি বিএনপি মানবাধিকার যুগান্তকারী রায় যৌতুক নিরোধ আইন ২০১৮ সাক্ষ্য আইন হাইকোর্টে মামলা Advocate Dress Income tax Lawyer Dress Stop vat on Education অ্যাডমিরাল মাহবুব আবহাওয়া আল্লামা ইকবাল ইয়াকুব মেমন এনআই অ্যাক্ট খাজা সলিমুল্লাহ গ্রেপ্তার চুরি চেক ডিজঅনার জাতীয় পতাকা বিধিমালা জাতীয় মানবাধিকার কমিশন জামিন জেনারেল জিয়াউর রহমান নবাব পশু জবাই আইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফরেনার্স অ্যাক্ট বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ বার কাউন্সিল বাংলাদেশের প্রধান বিচারপতিগণ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ বিশেষ ক্ষমতা আইন ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ ব্যারিস্টার রফিক-উল হক মাংসের মান নিয়ন্ত্রণ আইন মোবাইল কোর্ট রায়তী স্বত্বীয় খাস দখলী" বাক্যটির অর্থ কি রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট হাইকোর্ট হিন্দু উত্তরাধিকার আইন