The more you Read ,The more you Learn

শুক্রবার, ৩০ মে, ২০২৫

যে হত্যাকাণ্ডের রহস্য আজো উন্মোচন হয়নি

জেনারেল জিয়া, অ্যাডমিরাল মাহবুব এবং আমাদের মজ্জাগত হারত প্রেম!

১৯৭০ সালের ঘূর্ণিঝড়ের পর সাতক্ষীরার হাঁড়িভাঙ্গা নদীর মোহনায় বাংলাদেশের সমুদ্রসীমায় জেগে ওঠে দক্ষিণ তালপট্টি দ্বীপ। দ্বীপটির আয়তন ক্রমে বৃদ্ধি পেতে থাকে এবং এক পর্যায়ে আয়তন প্রায় ১০ হাজার বর্গমিটারে দাঁড়ায়। বিশাল দ্বীপটির দিকে হারতের লোলুপ নজর পড়ে।

বেহায়া হারত দ্বীপটির মালিকানা দাবি করতে থাকে। ১৯৭৯ সালে প্রেসিডেন্ট জিয়া হারতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি প্রেরণ করেন। দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের আলোচনা ব্যার্থ হয়। ডেসপারেট জিয়া নিজেই হারতে যান। এ আলোচনাও ব্যার্থ হয়। সকল কূটনৈতিক প্রচেষ্টা ব্যার্থ হয়। উত্তেজনা বাড়তে থাকে।

১৯৮০ সালের ২০ ডিসেম্বর ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী (পরবর্তী প্রধানমন্ত্রী) নরসীমা রাও ঘোষণা করেন- হারতই দক্ষিণ তালপট্টি দ্বীপের মালিক। জিয়া ক্ষিপ্ত হন। ৩০ ডিসেম্বর জিয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী শামসুল হক জাতীয় সংসদে ঘোষণা করেন, বাংলাদেশই দক্ষিণ তালপট্টি দ্বীপের মালিক।

১৯৮১ সালের ১১ মে হারত “আইএসএন সন্ধায়ক” নামক যুদ্ধ জাহাজ পাঠিয়ে দ্বীপটি দখল করে নেয়। ২ দিন পর, ১৩ মে জিয়ার আদেশে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান নৌ জাহাজ “বিএনএস উমর ফারুক” নিয়ে গুলি ছুঁড়তে ছুঁড়তে তালপট্টিতে উপস্থিত হন এবং তালপট্টি ভারতীয় দখলমুক্ত করেন।

এর মাত্র দুই সপ্তাহ পর দেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নেতা রাষ্ট্রপতি জিয়া নিহত হন। তারপরে কী হয়েছে তা সবার জানা। যেটা আলোচিত হয়নি তা হলো- ঐ ঘটনার ৩ বছর পর মাহবুব আলী খানও রহস্যজনকভাবে মারা যান। তখন ব্যাপক গুঞ্জন সৃষ্টি হলে তাঁর মৃত্যুরহস্য উদঘাটনে একটি কমিটি গঠিত হয়।

মাহবুব আলী খানের মৃত্যুরহস্য উদঘাটন কমিটি কখনই কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। অতঃপর পদ্মা-যমুনা দিয়ে বহু পানি গড়িয়েছে। সকল দলের সরকার এসেছে-গেছে। কিন্তু দেশের সেরা দুই সন্তান জিয়া আর মাহবুব হত্যার কোনো বিচার হয়নি। আর, আমরা হারতের প্রেমে (দাসত্বে) হাবুডুবু খাচ্ছি।

ভালকথা, ২০১৪ সালের ৭ জুলাই আন্তর্জাতিক আদালতের রায়ে হারত ঐ দ্বীপের পুরো মালিকানা অর্জন করেছিল। কিন্তু এদিকে আমরা ঢোল-তবলা বাজিয়ে, নেচে-গেয়ে “সমুদ্র মহাবিজয়” উদযাপন করেছিলাম। মনে আছে?
(সংগৃহীত)  মোহাম্মদ সলিমুল্লাহ

লেবেল

ফৌজদারী দেওয়ানী টিপস দন্ডবিধি জুডিশিয়ারী অ্যাডভোকেটশীপ সাহিত্য - সংস্কৃতি আইনজীবী ইতিহাস ফৌজদারি কার্যবিধি রাজনীতি সম্পত্তি হস্তান্তর আইন অধিকার সংবিধান সফল জীবনী সুনিদিষ্ট প্রতিকার আইন Islam দেওয়ানী কার্যবিধি ধর্ম Civil Tips religion বিজ্ঞান ও প্রযুক্তি চুক্তি আইন নারী ও শিশু নির্যাতন সাইবার ক্রাইম CONTRACT LAW আইন পেশায় টিকে থাকার লড়াই কোম্পানী আইন জিয়াউর রহমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দলিল পারিবারিক ফৌজদারি বিএনপি মানবাধিকার যুগান্তকারী রায় যৌতুক নিরোধ আইন ২০১৮ সাক্ষ্য আইন হাইকোর্টে মামলা Advocate Dress Income tax Lawyer Dress Stop vat on Education অ্যাডমিরাল মাহবুব আবহাওয়া আল্লামা ইকবাল ইয়াকুব মেমন এনআই অ্যাক্ট খাজা সলিমুল্লাহ গ্রেপ্তার চুরি চেক ডিজঅনার জাতীয় পতাকা বিধিমালা জাতীয় মানবাধিকার কমিশন জামিন জেনারেল জিয়াউর রহমান নবাব পশু জবাই আইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফরেনার্স অ্যাক্ট বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ বার কাউন্সিল বাংলাদেশের প্রধান বিচারপতিগণ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ বিশেষ ক্ষমতা আইন ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ ব্যারিস্টার রফিক-উল হক মাংসের মান নিয়ন্ত্রণ আইন মোবাইল কোর্ট রায়তী স্বত্বীয় খাস দখলী" বাক্যটির অর্থ কি রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট হাইকোর্ট হিন্দু উত্তরাধিকার আইন