চতুর্থ সংশোধনীর অধীনে আজীবন বাংলাদেশের ক্ষমতা দখল করে রাখার সহজ সুযোগ থাকার পরও পঞ্চম সংশোধনী প্রণয়ন করা প্রমাণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কতটা গণতান্ত্রিক চেতনার অধিকারী ছিলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার সময় সংবিধানের চতুর্থ সংশোধনী(বাকশাল) বলবৎ ছিল। তাই তিনি সেই সংবিধানের অধীনেই বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতা চিরকাল দখল করে রাখতে পারতেন খুব সহজেই। কিন্তু তিনি তা না করে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে জাতিকে গণতান্ত্রিক ধারায় নিয়ে যান। যদিও শেখ হাসিনার আজ্ঞাবহ আদালত পঞ্চম সংশোধনী বাতিল করে পুনরায় বাংলাদেশের গণতন্ত্র হত্যা করে।

