The more you Read ,The more you Learn

শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫

ছিটমহল : কিছু কথা

আমি ভৌগলিক বা রাজনৈতিক কোন টার্ম নিয়ে স্টাডি করতে গেলে প্রথমেই উইকিপিডিয়া দেখি। মনে হয় অনেকেই সেটা করেন। আজকে ছিটমহল নিয়ে প্রথমে উইকিপিডিয়া তে গেলাম। অনেক বড় একটা আর্টিকেল আছে সেখানে। স্বল্প পরিসরে ছিটমহলের মত একটা বিষয় নিয়ে আলাপ করাটাও আমার কাছে কঠিন মনে হয়েছে। এই পোষ্টে আমি খুব সাধারন ভাবে ছিটমহল সংক্রান্ত বিষয় গুলো নিয়ে কিছু কথা বলার চেষ্টা করবো।
প্রথমেই আসি ছিটমহল কি?
ছিটমহল হলো কোন একটি দেশের বা রাজ্যের একটি বিচ্ছিন্ন অংশ, যা অন্য আরেকটি দেশ বা একাধিক দেশ অথবা দেশ এবং জলরাশি দ্বারা পরিবৃত। মোট কথা, ছিটমহলের সাথে দেশের মূল অংশের কোন স্থল যোগাযোগ ব্যবস্থা নেই।
ছিটমহলের ইংরেজী পরিভাষা হিসেবে Enclave শব্দটি ব্যবহার করা হয়। ফরাসি এনক্লেভ শব্দের অর্থ হলো ডিটাচড বা বিচ্ছিন্ন। কালক্রমে সেটাই এখন ইংরেজী হয়ে গিয়েছে। Exclave শব্দটি ও অনেক সময় ব্যবহার করা হয় বিস্তৃত অর্থে প্রকাশ করার জন্য। Enclave আরেকটি সমার্থক শব্দ হলো Peculiar। আলোচনার সুবিধার জন্য আমি এনক্লেভ আর এক্সক্লেভ টার্ম দুটো ব্যবহার করবো। এনক্লেভ হলো একটি ভূখন্ড, যা সম্পূর্ণভাবে দ্বিতীয় আরেকটি দেশ দ্বারা পরিবেষ্টীত। যেমন, বাংলাদেশের আঙ্গরপোতা বা দহগ্রাম ইউনিয়ন সম্পূর্ণভাবে ভারত দ্বারা পরিবেষ্টীত। এক্ষেত্রে,
আঙ্গরপোতা, দহগ্রাম ভারতের জন্য এনক্লেভ আর বাংলাদেশের জন্য এক্সক্লেভ। যদি কেউ এই দুটি ইংরেজী টার্ম ব্যবহার করতে চান, সেক্ষেত্রে শব্দচয়নে সতর্ক থাকতে হবে। যদি বলে আঙ্গরপোতা ভারতের এক্সক্লেভ, তাহলে বোঝাবে আঙ্গরপোতা বাংলাদেশের ভিতরে অবস্থিত ভারতের ভূখন্ড। প্রকৃতপক্ষে আঙ্গরপোতা বাংলাদেশের এক্সক্লেভ, আর ভারতের জন্য এনক্লেভ। এনক্লেভ সবসময়ই সম্পূর্ণরূপে মাত্র ভিন্ন একটি দেশ দিয়েই পরিবেষ্টীত হবে, আর এক্সক্লেভ দ্বিতীয় একটি দেশ ও জলরাশি দিয়ে পরিবেষ্টীত থাকবে। তাহলে আমরা বলতে পারি যে, "সকল এনক্লেভই এক্সক্লেভ, কিন্তু সকল এক্সক্লেভ ই এনক্লেভ নয়। "
 এক্সক্লেভের ক্ষেত্রে ভালো কিছু উদাহরন দেয়া যেতে পারে। যেমন,
১। রাশিয়ার কালিনিনগ্রাদ ওব্লাস্ট, যেটা পোল্যান্ড, লিথুয়ানিয়া ও বাল্টিক সাগর দ্বারা পরিবেষ্টিত এবং রাশিয়া থেকে বিচ্ছিন্ন। (এটাকে কি আমরা এনক্লেভ বলতে পারবো?)
২। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা স্টেট, যা কানাডা ও প্রশান্ত মহাসাগর দ্বারা পরিবেষ্টিত ও যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন।
৩। আজারবাইজানের নাখিশিভান স্বশাসিত অঞ্চল; আর্মেনিয়া, তুরস্ক ও ইরান দ্বারা পরিবেষ্টিত।
৪। ফ্রান্সের ভিতরে অবস্থিত ইভিয়া, স্পেনের কাতালোনিয়া প্রদেশের এক্সক্লেভ, যা ফ্রান্সের জন্য এনক্লেভ।
৫। একই ভাবে ব্রিটেনের এক্সক্লেভ জিব্রাল্টার, স্পেনের সিউতা ,অ্যাঙ্গোলার কাবিন্দা প্রদেশ ও
এক্সক্লেভের উল্লেখযোগ্য উদাহরন।

**একটা ছোট প্রশ্ন, ২য় বিশ্বযুদ্ধের পর পশ্চিম বার্লিন পশ্চিম জার্মানী থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন ও পূর্ব জার্মানী দ্বারা পরিবেষ্টীত ছিলো। তাহলে পশ্চিম বার্লিন কার এনক্লেভ আর কার এক্সক্লেভ?** এবার কিছু বিশেষ প্রকারের ছিটমহলের কথায় আসি। সাময়িক ছিটমহলঃ ১৯৮৮ সালের লকারবি বিমান দূর্ঘটনায় ২৭০ জন যাত্রিকে হত্যার দায়ে দুজন লিবিয়ান নাগরিকের বিচার কাজ শুরু হয় ১৯৯৯ সালে। নেদারল্যান্ডের উট্রেখট শহরের ক্যাম্প জেইস্টের একটি স্কুল কে যুক্তরাজ্য (ইউকে) এর সাময়িক সার্বভৌম অংশ হিসেবে ঘোষনা করে সেখানে স্কটিশ আদালতের একটি বেঞ্চ গঠন করা হয়। ২০০২ সালের রায়ের ঘোষনা পর্যন্ত সেটি ইউকের এক্সক্লেভ হিসেবে বিবেচিত হয়ে এসেছিলো। পেনে-এক্সক্লেভ বা প্র্যাক্টিক্যাল এক্সক্লেভঃ যদি কোন ভূখন্ড মূল দেশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন (স্থলপথে যোগাযোগ সম্ভবপর নয়), অন্য দেশের সাথে সীমানা ও আছে কিন্তু জলপথে মূল ভুখন্ডে যোগাযোগ সম্ভব সেক্ষেত্রে সেই সমস্থ ভূখন্ড কে বলা হয় পেনে-এক্সক্লেভ। পেনে- শব্দটি একটি ল্যাটিন শব্দ যার মানে প্রায় (অলমোস্ট) । উদাহরনস্বরুপ বলা যায়, মালয়েশিয়ার সাবাহ ও সারাওয়াক প্রদেশের কথা। এই প্রদেশ ২টি মূল মালয়েশিয়া বা পেনিনসুলার মালয়েশিয়া থেকে বিচ্ছিন্ন, বোর্ণিও দ্বীপে অবস্থিত এবং ইন্দোনেশিয়া ও ব্রুনেই এর সাথে স্থল সীমানা বেষ্টিত। যারা আরো বিস্তারিত জানতে চান
এ ব্যাপারে তারা একটু কষ্ট করে উইকিপিডিয়া দেখতে পারেন। স্বল্প পরিসরে বলে শুরু করলেও পোষ্ট অনেক বড় হয়ে গেছে। আমি এইখানে মূলতঃ উইকিপিডিয়া থেকে প্রাপ্ত তথ্যগুলোকে নিজের মত করে লিখেছি। সময় দেবার জন্য ধন্যবাদ।
সূত্র : ইন্টারনেট

লেবেল

ফৌজদারী দেওয়ানী টিপস দন্ডবিধি জুডিশিয়ারী অ্যাডভোকেটশীপ সাহিত্য - সংস্কৃতি আইনজীবী ইতিহাস ফৌজদারি কার্যবিধি রাজনীতি সম্পত্তি হস্তান্তর আইন অধিকার সংবিধান সফল জীবনী সুনিদিষ্ট প্রতিকার আইন Islam দেওয়ানী কার্যবিধি ধর্ম Civil Tips religion বিজ্ঞান ও প্রযুক্তি চুক্তি আইন নারী ও শিশু নির্যাতন সাইবার ক্রাইম CONTRACT LAW আইন পেশায় টিকে থাকার লড়াই কোম্পানী আইন জিয়াউর রহমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দলিল পারিবারিক ফৌজদারি বিএনপি মানবাধিকার যুগান্তকারী রায় যৌতুক নিরোধ আইন ২০১৮ সাক্ষ্য আইন হাইকোর্টে মামলা Advocate Dress Income tax Lawyer Dress Stop vat on Education অ্যাডমিরাল মাহবুব আবহাওয়া আল্লামা ইকবাল ইয়াকুব মেমন এনআই অ্যাক্ট খাজা সলিমুল্লাহ গ্রেপ্তার চুরি চেক ডিজঅনার জাতীয় পতাকা বিধিমালা জাতীয় মানবাধিকার কমিশন জামিন জেনারেল জিয়াউর রহমান নবাব পশু জবাই আইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফরেনার্স অ্যাক্ট বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ বার কাউন্সিল বাংলাদেশের প্রধান বিচারপতিগণ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ বিশেষ ক্ষমতা আইন ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ ব্যারিস্টার রফিক-উল হক মাংসের মান নিয়ন্ত্রণ আইন মোবাইল কোর্ট রায়তী স্বত্বীয় খাস দখলী" বাক্যটির অর্থ কি রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট হাইকোর্ট হিন্দু উত্তরাধিকার আইন